1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

‘ভুল প্রেসিডেন্ট’ হিসেবে হ্যারিসের হ্যাটট্রিক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলের কারণে অন্তত কথায় কথায় কমলা হ্যারিস টানা তিনবার ‘প্রেসিডেন্ট’ হয়ে গেলেন। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্টকে বাইডেন সর্বশেষ শুক্রবার সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে সমাবর্তন ভাষণে ‘প্রেসিডেন্ট হ্যারিস’ বলে সম্বোধন করেছেন। এর আগে মার্চে তাকে বাইডেন ভুলবশত দুবার ‘প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেছিলেন।

তবে হ্যারিস কিন্তু ৮৫ মিনিটের জন্য সত্যিই ‘প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৯ নভেম্বর। বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সেদিন ওই সময় কোলোনোস্কপি করা হয়। এ সময় প্রেসিডেন্টের ক্ষমতা দেওয়া হয়েছিল ৫৭ বছর বয়সী হ্যারিসকে। দায়িত্ব পাওয়ার পর তিনি অবশ্য প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করেননি। তিনি নিজ কার্যালয় হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকেই এ দায়িত্ব পালন করেন। তবে তিনি ঠিক কী কী কাজ করেছিলেন ওই ৮৫ মিনিটে, তা জানা যায়নি।

২০২০ সালের নির্বাচনে নারী, অশে^তাঙ্গ ও এশীয়- তিন ক্ষেত্রেই প্রথম হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন কমলা হ্যারিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com