1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

আইএসের হামলার আশঙ্কা, শঙ্কিত বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

দ্রুত আফগানিস্তান ত্যাগ করলে তা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই মার্কিনিদের উপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

সে সময় জো বাইডেন বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’

পাশাপাশি কাবুলে আইএসের হামলার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, কাবুল থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে আনার কাজ খুব শিগগিরই শেষ হবে। সেই সাথে আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সৈন্য, দেশটির নাগরিক ও তাদের অনুগত আফগানদের কাবুল ছাড়ার সময়সীমা আর বাড়াতে রাজি নয় তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায় সেনা প্রত্যাহার কার্যক্রমের সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও তাতে সায় দেয়নি তালেবান। ফলে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে চেষ্টা করছে মার্কিন সেনারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com