1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

অ্যাম্বুলেন্স চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। ’

তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তা দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবেতাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com