1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াকে ৭০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে করোনাভাইরাসের ৭০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার বৈশ্বিক টিকা বণ্টনের পরিকল্পনার অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আমরা এসব টিকা বণ্টন করছি জীবন বাঁচাতে এবং এই মহামারির ইতি টানতে বিশ্বকে নেতৃত্ব দিতে।’ আগামী জুলাইয়ের আগেই এসব টিকা সরবরাহ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকার ৭৫ শতাংশ বণ্টন করা হবে। কোভ্যাক্সের আওতায় টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় রয়েছে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল ।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুসারে, প্রথম চালানের আড়াই কোটি ডোজ টিকার ৭০ লাখ যাবে এশিয়ায়। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনাম অগ্রাধিকার পাবে। ৬০ লাখের মতো টিকা যাবে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। এসব অঞ্চলে অগ্রাধিকার পাবে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা ও হাইতি। ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষিত থাকবে আফ্রিকার জন্য।

বাকি প্রায় ৬০ লাখ টিকা এমন সব দেশে সরাসরি বণ্টন করা হবে, যেখানে মহামারি আবারও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, গাজা ও ইরাকের মতো অংশীদার গ্রাহকেরা।

এর আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দেশ বিশ্বজুড়ে করোনার ছয় কোটি ডোজ টিকা রপ্তানি করবে। সেই সংখ্যা এবার বাড়িয়ে আট কোটি ডোজ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com