1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১১৫৯

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। আর টানা পঞ্চম দিন শনাক্ত ছাড়াল হাজার। আর শনাক্ত হার ছাঁড়িয়েছে সাত।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, গত এক দিনে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও এক হাজার ১৫৯ জনের শরীরে। মোট শনাক্ত সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন।

এর মধ্যে নতুন ১৮ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫৪৫ জন। ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭.১৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.০৭ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com