1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নীরবে টিকা নিয়েছেন ট্রাম্প ও মেলানিয়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

হোয়াইট হাউজে থাকতেই নীরবে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার ট্রাম্পের একজন উপদেষ্টা এনবিসি নিউজকে এ তথ্য দিয়েছেন। তবে তাদেরকে কোন কোম্পানির টিকা দেয়া হয়েছে সে বিষয়ে পরিষ্কার জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন ইসরাইল ন্যাশনাল নিউজ। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ট্রাম্প ও মেলানিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হন। ট্রাম্প হাসপাতালে ভর্তির পর সুস্থ হলেও, মেলানিয়াকে হাসপাতালে যেতে হয়নি। চিকিৎসার সময় ট্রাম্পকে পরীক্ষামূলক অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়েছিল। এর প্রস্তুতকারক রিজেনারন ফার্মাসিউটিক্যালস।

তাদের উৎপাদিত ওষুধ আক্রান্ত ব্যক্তিকে ভয়াবহভাবে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করে। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ট্রাম্প একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। তাতে তিনি ওই ওষুধ কোম্পানির অ্যান্টিবডির প্রশংসা করেন। ট্রাম্প ও মেলানিয়া পর্দার অন্তরালে টিকা নিলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু তা করেননি। তিনি ক্যামেরার সামনে টিকা নিয়েছেন। ওদিকে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ফাইজার আবিষ্কৃত টিকার দুটি ডোজ নিয়েছেন। এর মধ্য দিয়ে এই টিকা নিরাপদ এবং কার্যকর এমন আস্থা সৃষ্টির চেষ্টা করেছেন তিনি। প্রকাশ্যে টিকা নিয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com