1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

বিদেশী নেতার সাথে দ্বিতীয় ‘ভার্চুয়াল’ সম্মেলন করতে যাচ্ছেন বাইডেন : হোয়াইট হাউস

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের গোড়ার দিকে বিদেশী নেতার সাথে তার দ্বিতীয় ‘ভার্চুয়াল’ সম্মেলনে অংশ নেবেন। এ সময় তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সাথে আলোচনা করবেন। খবর এএফপি’র।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১ মার্চ সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সাথে সম্মেলন করবেন।’

তিনি আরো বলেন, ভার্চুয়াল এ সম্মেলনে তারা অভিবাসন বিষয়ে সহযোগিতা, সাউদার্ন মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকায় যৌথ উন্নয়ন প্রচেষ্টা, কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

দেশ মেক্সিকোর প্রেসিডেন্টের দফতর জানায়, এ দুই নেতা মধ্য আমেরিকার উত্তরাঞ্চল ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসনের কাঠামোগত বিভিন্ন বিষয় নির্ধারণ করার কৌশলগত সহযোগিতাসহ দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য ভাগাভাগির ব্যাপারে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com