1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ভিয়েতনাম যুদ্ধের পর এবার বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল আমেরিকা : সিবিএস

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা দু’টি বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে দেশটি নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে বলে আমেরিকার একটি গণমাধ্যম খবর দিয়েছে।

মার্কিন নিউজ চ্যানেল সিবিএস জানিয়েছে, আমেরিকায় গত প্রায় এক বছরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে; যদিও ঘোষিত এ সংখ্যার চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরো অনেক বেশি।

আমেরিকার ন্যাশনাল আর্কাইভের তথ্য বলছে, ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ২০ বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে প্রায় ৫৮ হাজার ২০০ মানুষ নিহত হয় যাদের মধ্যে যুদ্ধের ময়দানেই নিহত হয়েছে ৪৭ হাজার ৪৩৭ জন।

আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সেনা নিহত হয়েছে দুই লাখ ৯১ হাজার ৫৫৭ জন। সব মিলে দুই যুদ্ধে প্রায় সাড়ে তিন লাখ মার্কিন সেনা নিত হয়েছে। অথচ আমেরিকায় করোনা আক্রান্তের প্রথম ১০ মাসে মারা গেছে তিন লাখ এবং গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মারা গেছে আরো দুই লাখ হতভাগ্য মানুষ। বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত উভয় দিক দিয়ে আমেরিকা নিজের শীর্ষস্থান ধরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com