1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নতুন ৩ সিনেটরের শপথে মার্কিন সিনেটে ডেমোক্রেটদের প্রাধান্য অর্জন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নতুন তিন ডেমোক্রেট সদস্য শপথ নিয়েছেন। বুধবার এই শপথের মধ্য দিয়ে সিনেটে প্রাধান্য অর্জন করলো নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি।

এর আগে ৫ জানুয়ারির নির্বাচনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দুই আসন থেকে ডেমোক্রেট প্রার্থী রেভারেন্ড রাফায়েল ওয়ারনক ও জন ওসোফ বিজয়ী হন।

এ দিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় কমলা হ্যারিসের শূণ্য আসনে ক্যালিফোর্নিয়ার সাবেক সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পডিয়াকে নিয়োগ দিয়েছেন রাজ্যের ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিওসম।

নতুন সিনেটর হিসেবে শপথ নেয়া ওয়ারনোক ও ওসোফ জর্জিয়ার প্রতিনিধিত্ব করা প্রথম কৃষ্ণাঙ্গ ও ইহুদি সিনেটর। অন্যদিকে পডিয়া ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিনো সিনেটর।

নতুন এই সিনেটরদের শপথের মধ্য দিয়ে সিনেট ৫০-৫০ সদস্যে বিভক্ত হয়ে পড়েছে। নতুন এই বিন্যাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিনেটরদের ভোটের সমান বিভক্তিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিদ্ধান্তমূলক ভোট দেয়ার ক্ষমতা অর্জন করেছেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের সিনেট নেতা হিসেবে নিউইয়র্কের চাক শুমার নির্বাচিত হয়েছেন। অপরদিকে সংখ্যালঘু রিপাবলিকান দলের সিনেট নেতা হিসেবে ক্যান্টাকির মিচ ম্যাককনেল দায়িত্ব পালন করবেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেট দল অবশ্য ২২১ আসন নিয়ে রিপাবলিকান দলের ২১১ আসনের বিপরীতে এগিয়ে আছে।
সূত্র : সিএনএন, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com