1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

সিনেটে বাইডেন মন্ত্রিসভার প্রথম অনুমোদন পেলেন এক নারী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে সিনেটে এবং এর মধ্যেই একজনকে অনুমোদন দিয়েছে সিনেট।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে ৮৪-১০ ভোটে অনুমোদন পেয়েছেন অ্যাভরিল হেইনস। ৫১ বছর বয়সী হেইনস এ পদে প্রথম নারী।

তিনি এর আগেও জাতীয় গোয়েন্দা সংস্থার নানা পদে কাজ করেছেন।

বাইডেন প্রশাসন আরো কয়েকজন কেবিনেট সদস্যের দ্রুত অনুমোদন চাইছিলো কিন্তু অধিবেশন শেষ হওয়াতে আজ আর তা হয়নি।

নির্বাহী আদেশে পাল্টে যাচ্ছে ট্রাম্পের নীতি
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন জো বাইডেন।

পরে এক টুইট বার্তায় তিনি বলেন, “সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় নেই”।

প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিলো করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে।

এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com