1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

স্ত্রীসহ সোমবার টিকার প্রথম ডোজ নেবেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল সোমবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নেবেন বলে বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি জানিয়েছেন।

এছাড়া, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন।

এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নেন।

যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে মহামারি করোনার বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন।

তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিক্যাল কর্মীদের ধন্যবাদ জানাবেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার প্রথম স্ত্রী নিলিয়া ও শিশু কন্যাকে হারানোর ৪৮তম বার্ষিকী উপলক্ষে গির্জায় প্রার্থনা করেছেন।

১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান।

ঘটনাটি ছিল তার প্রথম সিনেট নির্বাচিত হওয়ার পরপরই। সেই থেকে ৩০ বছর একাধারে সিনেট সদস্য হিসেবে ওয়াশিংটনে অফিস করেছেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com