1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব, পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বড়দিনের আগেই উইলিয়াম বার পদত্যাগ করবেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসর প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন নির্বাচনে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় উইলিয়াম বারের। নির্বাচনে বারবার ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে সুর মেলাননি উইলিয়াম বার। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, নির্বাচনে ট্রাম্প যে অভিযোগ তুলেছিলেন তার কোনো প্রমাণ নেই।’

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আগামী ২৩ ডিসেম্বর নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন উইলিয়াম বার। উইলিয়ার বার ছিলেন খুব ভালো একজন মানুষ। তিনি তার কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

পদত্যাগপত্রে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করেন। তিনি প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।

উইলিয়াম বারকে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বলে মনে করা হয়। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে পদত্যাগ করতে হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে।

এদিকে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে ইলেক্টোরাল কলেজের ভোটে বিজয়ী হয়েছে জো বাইডেন। বিজয়ী হয়ে জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন। তবে সে ব্যাপারে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com