1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে ভোটের পরদিন রেকর্ড রোগী শনাক্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রে একদিকে চলছে উত্তেজনা, অন্যদিকে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত মঙ্গলবার ভোটের দিন বিপুল সংখ্যক করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। গতকাল বুধবার সে সংখ্যা ছাড়িয়ে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবার পুরো যুক্তরাষ্ট্রে ১ লাখ ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ৯২ হাজার ৬৬০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, নির্বাচনের দিনের আগে পরে এত মানুষের করোনা সংক্রমণ বিপদ ডেকে আনতে পারে। মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু- দুদিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে আছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com