1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

আরো এগিয়ে বাইডেন, আদালতে ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আরো দুটি রাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। এর ফলে তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর প্রয়োজন ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। তাহলেই প্রয়োজনীয় ২৭০টি কলেজ ভোটে পৌঁছে যেতে পারেন তিনি। ফলে তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হতে পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরই মধ্যে ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত রাতে জো বাইডেন ২৩৮ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।

কিন্ত ভোট গণনায় স্থবিরতা দেখা দেয় ৬টি রাজ্যে। তার মধ্যে উইসকনসিন ও মিশিগান রাজ্যে তিনি জয় পেয়েছেন। এ দুটি রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট আছে যথাক্রমে ১০ ও ১৬টি। এগুলো এখন বাইডেনের ঝুলিতে। ফলে তার এখন ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪টি। এখন পর্যন্ত মেইনে রাজ্যে তিনি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৪টি। এ ছাড়া পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। আর তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়িয়ে আছে ২১৪ তে। ফলে সর্বশেষ তিনটি রাজ্যের কমপক্ষে একটিতে বিজয়ী হলেই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com