1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ইলেকটোরাল ভোটে এগিয়ে বাইডেন, তবে জয়ের সম্ভাবনা ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অর্ধেকের বেশি ফলাফল এসেছে। প্রাপ্ত ফলে বেশি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কিন্তু স্টেট ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইলেকটোরাল কলেজ থেকে পাওয়া ফলে ট্রাম্পের চেয়ে ২৩ ভোটে এগিয়ে আছেন বাইডেন।

অ্যাসোসিয়েট প্রেসের দেওয়া মার্কিন নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৪৫টি ইলেকটোরাল ভোট। তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প।

বিশেষ করে টেক্সাস, ফ্লোরিডা, জার্জিয়া, পেনসিলভানিয়া, ওহিও, নর্থ ক্যারোলিনার মতো রাজ্যে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে সার্বিক ফলাফলে তার জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

টেক্সাসে ইলেকটোরাল ভোট আছে ৩৮টি, ফ্লোরিডায় ২৯টি, জর্জিয়ায় ১৬টি, পেনসিলভানিয়ায় ২০টি, ওহিওতে ১৮টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০টি। এসব রাজ্যগুলোর সবকটিতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও পপুলার ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৪ কোটি ১ লাখ ৭২ হাজার ৩৯১টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৩৬৩ জন ভোটার।

ইন্ডিয়ানা, আরকানসাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন। ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প, রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস এবং মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য। এ বছর আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনা।

আটটি অঙ্গরাজ্যে কোন প্রার্থীর অবস্থান কেমন তা নিয়ে ‘পোলস ট্র্যাকার’ এর ফলাফল প্রকাশ করেছে গার্ডিয়ান। সেখানে দেখা গেছে, ছয়টিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং দুটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।

পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি ও ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। এগুলোতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে আছেন। আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com