1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার প্রচার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। যদি নিজেকে বিজয়ী ঘোষণা করার মতো অবস্থা না–ও থাকে, তবু তিনি তার নিজস্ব কিছু ব্যাখ্যা-বিবরণ দেবেন।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে এই ভাষণ দেবেন ট্রাম্প। ট্রাম্পের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’ নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশা তৈরি হয়েছে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।

ডেমোক্র্যাটরা জানিয়েছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা সঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।

এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১২টি ইলেকটোরাল ভোট।

এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দিন গভীর রাতে ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে বিস্ময়করভাবে হারানোর পর সে সময় ট্রাম্প মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com