1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বাইডেনকে ভোট দেবেন ট্রাম্পের উপদেষ্টার মেয়ে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়ে ক্যারোলিন রোজ গিলিয়ানি। তিনি বলেন, ‘রুডি গিলিয়ানি আমার বাবা, দয়া করে বাইডেন-হারিসকে ভোট দিন।’ এ নিয়ে ভ্যানিটিফেয়ার নামক একটি ম্যাগাজিনে গত বৃহস্পতিবার তার একটি লেখা প্রকাশিত হয়েছেন।

রোজ গিলিয়ানি আগামী ৩ নভেম্বরের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচনে আমাদেরকে কেউ নীরব রাখতে সক্ষম হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার পিতা রুডি গিলিয়ানি। আমরা রাজনীতি ও অন্যান্য বিষয়ে দূরত্ব বজায় রাখি। আমার নামের শেষ অংশ গিলিয়ানিকে আমি আলাদা করেছি। সেভাবেই আমার জীবনকাল কাটিয়েছি। তাই প্রকাশ্যে নিজেকে একজন গিলিয়ানি বলে পরিচয় দিতে আমি বিব্রতবোধ করি। কিন্তু আমি মনে করি, এবার আমাদেরকে নীরব রাখতে কেউই সমর্থ হবে না।’

ক্যারোলিন রোজ গিলিয়ানি একজন পরিচালক, অভিনেত্রী ও লেখিকা। বসবাস করেন লস অ্যাঞ্জেলেসে। ২০১৬ সালের নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। ২০১২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে।

রোজ গিলিয়ানি বলেন, এলজিবিটিকিউ অধিকার, পুলিশিং এবং অন্য ইস্যুগুলোতে তিনি তার পিতার সঙ্গে শৈশব থেকেই বিতর্ক করে আসছেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হারিসকে ভোট দিয়ে জয়জুক্ত করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com