1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

হোয়াইট হাউসের প্রেসসচিব করোনায় আক্রান্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব কেইলি ম্যাকেনানি। গতকাল সোমবার তার করোনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে এবার ভাইরাসটিতে আক্রান্ত হলেন ম্যাকেনানি।

নিজেই এক টুইট পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ম্যাকেনানি। টুইটারে তিনি লেখেন- ‘কোনো লক্ষণ ছিল না। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আমার কোভিড টেস্ট করানো হয়েছে। কীভাবে কবে আক্রান্ত হলাম বোঝা যাচ্ছে না।’

গত রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ম্যাকেনানি। তখন তার মুখে মাস্ক ছিল না। সে সময়টাতেই হয়তো তিনি আক্রান্ত হতে পারেন, ধারণা করছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com