1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তার চিকিৎসক জানান, ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতিতে তারা খুবই আনন্দিত। তার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ প্রেস ব্রিফিংয়ে জানান, সামনের সময়টা ট্রাম্পের জন্য জটিল। আল জাজিরা, সিএনএন, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি বলেন, সতর্কতার জন্য প্রেসিডেন্টকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার করোনা শনাক্ত হয়েছে ৭২ ঘণ্টা। প্রথম ৭ থেকে ১০ দিন সবচেয়ে জটিল।

এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি জানিয়ে হোয়াইট হাউসের এই চিকিৎসক বলেন, ‘অনেকটাই সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘণ্টায় শরীরে জ্বর ছিল না। প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার দল সন্তুষ্ট।’

তবে চিকিৎসকদের এ বক্তেব্যের কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস সাংবাদিকদের বলেছেন, ‘গত ২৪ ঘণ্টা প্রেসিডেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টা তার চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। আমরা এখনো পুরোপুরি সুস্থতার পথে নেই।’

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকরা। তাকে অ্যান্টিবডির বিশেষ ককটেলও দেওয়া হয়েছে।

আজ রোববার ট্রাম্প নিজেই টুইট করে নিজের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান। ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসার প্রশংসা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটাই ভালো বোধ করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com