1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

৬০ বছর পর আবার বিয়ে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা মার্ভিন ও লুসিল স্টোন। ১৯৬০ সালে তারা বিয়ে করেছিলেন। এ সম্পর্কের ছয় দশক পূর্তিতে এই জুটি অভিনব কিছু করার পরিকল্পনা করেন। এর পর তারা তাদের সেই মধূর দিনটির পুনরাবৃত্তি ঘটাতে আবারও বিয়ে করেন চলতি বছর। সেই একই জায়গায়, একই

রকম বিয়ের পোশাকে।

এই জুটির নতুন করে বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে গত ২১ আগস্ট ‘কেটি অট্রি ফোটোগ্রাফি’ নামে এক ফেসবুক পেজে। এর পরই সেগুলো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ৬০ বছর পূর্তি উদযাপনের এমন অভিনব পদ্ধতি কীভাবে মাথায় এলো জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে।

এ দম্পতি জানান, পরস্পরকে খুব ভালোবাসেন তারা। তাই চেয়েছিলেন ভালোবাসার প্রকাশটা এমনভাবে ঘটাতে, যাতে অন্যরাও সম্পৃক্ত হতে পারেন। এত বছরেও কী করে তাদের ভালোবাসা এমন তরতাজা রইল জানতে চাওয়া হলে বললেন, তাদের ভালোবাসার মূলে রয়েছে পাঁচটি মন্ত্র- কঠোর শ্রম, পরস্পরের প্রতি সহমর্মিতা, ভেবেচিন্তে কথা বলা, একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি এবং নিজের বিশ্বাসে অটল থাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com