1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

টেক্সাসের হ্রদে ট্রাম্পের নির্বাচনী নৌ-মিছিলে নৌকাডুবি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি হ্রদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত একটি নৌ-মিছিলে কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার টেক্সাসের রাজধানী অস্টিনের নিকটবর্তী ট্রাভিস হ্রদে এ ঘটনা ঘটে।

বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শনিবারের ওই মিছিলে আড়াই হাজারেরও বেশি লোক যোগ দেয়। তারা অনেকগুলো স্পিডবোট নিয়ে হ্রদে এগোনো শুরু করার সঙ্গে সঙ্গে পাল্টাপাল্টি বহু ঢেউ সৃষ্টি হয়। এতে পানিতে অস্থিরতা দেখা দিলে অন্তত চারটি বোট ডুবে যায়।

এ ছাড়া আরও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ট্রাভিস কাউন্টি শেরিফ দপ্তরের সরকারি তথ্য কর্মকর্তা ক্রিস্টেন ডার্ক বলেছেন, বহু নৌকা এসে জড়ো হয়েছিল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ডুবে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি বহু জলযান একসঙ্গে ছুটতে শুরু করায় প্রচুর ঢেউ তৈরি হওয়ার কারণে সম্ভবত এ ঘটনাটি ঘটেছে।

গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে ট্রাম্পের প্রচারণামূলক পতাকা লাগানো বহু নৌকাকে পাশাপাশি চলতে দেখা গেছে। ডুবে যাওয়া নৌকাগুলোর আরোহীদের পানি থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে ফেসবুকের মাধ্যমে আয়োজিত ‘লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড’ এ ২ হাজার ৬০০ জনেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছিল। আয়োজকরা স্পিডবোটগুলোকে ঘন্টায় ১৬ কিলোমিটার বেগে চালানোর নির্দেশনা দিয়েছিল।

এদিকে, ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তথ্য কর্মকর্তা ডার্ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com