1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা থামছে না আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুলসহ বিভিন্ন স্থানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সূত্রগুলো। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার বিকেলে দক্ষিণ শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে বিমান হামলায় অন্তত ২১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, তরুণ বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষক রয়েছেন বলে মিয়ানমারের নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে।

এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া শনিবার সন্ধ্যায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরেও বিমান হামলা চালায় সামরিক বাহিনী। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয়। এতে ১০ জনের বেশি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ম্রাউক-ইউ শহরটি আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর অন্যতম এই বাহিনী।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকেই মিয়ানমারে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ চলছে। অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে সামরিক বাহিনী।

সামরিক বাহিনী নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে স্থল অভিযান চালানোর পাশাপাশি গ্রাম পুড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব এলাকার মধ্যে এনইউজি ও বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের নিয়ন্ত্রিত অঞ্চলও রয়েছে।

সাম্প্রতিক হামলাগুলো এমন সময় ঘটল, যখন এক সপ্তাহ আগে মিয়ানমারের বিরুদ্ধে দেশটির রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান হাজার হাজার রোহিঙ্গার প্রাণহানি ঘটায় এবং সাত লাখেরও বেশি মানুষকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতে ওই অভিযান চালানো হয়েছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের ওই রায় আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com