1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রংপুরে গণপিটুনিতে নিহত ২

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোহালী ইউনিয়নের মিনার বাজার এলাকার রেজাউল ইসলাম ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।

জানা যায়, আজ রোববার ভোর ৫টার দিকে ওই এলাকার সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। পরে সোহেল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় জনতা প্রায় এক কিলোমিটার দূরে একটি ধানখেত থেকে অটোরিকশাসহ দুই চোরকে আটক করে। পরে উত্তেজিত জনতার তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com