1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ওই দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুক্রবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে।  

বাংলাদেশে পৌঁছানোর পর একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএসডি জানায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তবে তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংস্থাটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com