1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে পর্যাপ্ত বেড, মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে এ কথা জানিয়ে তিনি বলেন, স্যালাইনের ঘাটতি ছিল তবে এখন পাইপ লাইনে অনেক আনা হচ্ছে, পর্যাপ্ত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জ্বর চলে যাওয়ার পরেও চিকিৎসক যদি সন্তুষ্ট না হন ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না।

প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে কঠোর নজর দেওয়া হবে বলেও জানান তিনি।

 বিগত বছরের তুলনায় বর্তমান সময় ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে এবং হামের ভ্যাকসিন দিতে সফল হয়েছে সরকার বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে, তারমধ্যে ৮০ হাজার থাকবেন নারীরা, যাদের অধিকাংশ হবে মিডওয়াইফারী কর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com