1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আন্তর্জাতিক বাজারে টানা দুদিন কমার পর আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সময় বৃহস্পতিবার (২১ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ১০৫.৮৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে চলমান ধোঁয়াশার পাশাপাশি সম্প্রতি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও জ্বালানি বাজারের এই অস্থিরতার অন্যতম বড় কারণ। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্রেতাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি চূড়ান্ত ও টেকসই চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে মার্কিন প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোনো তাড়া দেখাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, নিজের শর্ত অনুযায়ী একটি সঠিক চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রয়োজনে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। ইরান পরিস্থিতি এবং মার্কিন প্রশাসনের এই অনমনীয় মনোভাবের কারণেই মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com