1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২,৫০০

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত মোট দুই হাজার ৫০৯ জন নিহত এবং সাত হাজার ৭৫৫ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

এদিকে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com