1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। সেখানে অবৈধ ভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও তেল নেই জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান বলেন, ‘অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ও ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ প্রতিষ্ঠানের তেল বিক্রি করা হবে ও বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে মর্মে নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com