1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফ্রান্সে ধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি হচ্ছেন পিএসজি ও মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৪ বছর বয়সী এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। বিষয়টির তদন্ত কার্যক্রম শেষে আদালত বিচার শুরুর নির্দেশ দিয়েছেন।

হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন মঙ্গলবার জানান, মামলাটি এখন ট্রায়ালে যাচ্ছে। তবে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হাকিমি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতেই তার বিচার হচ্ছে। তিনি আদালতে সত্য প্রকাশের অপেক্ষায় আছেন।

ফরাসি প্রসিকিউটর দপ্তর জানিয়েছিল, অভিযোগকারী তরুণী নোজঁ-সুর-মার্নের একটি থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেন। তিনি দাবি করেন, ফুটবলার প্রথমে তাকে চুম্বন করেন, অশালীনভাবে স্পর্শ করেন এবং পরে ধর্ষণ করেন। যদিও শুরুতে তিনি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করতে চাননি।

হাকিমির পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগকারী তদন্তে সহযোগিতা করেননি। তিনি মেডিক্যাল পরীক্ষা, ডিএনএ টেস্ট, মোবাইল ফোন বিশ্লেষণ বা গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম দিতে অস্বীকৃতি জানান। আইনজীবীর আরও বক্তব্য, দুটি মনস্তাত্ত্বিক মূল্যায়নেও ঘটনার বর্ণনায় অস্পষ্টতা পাওয়া গেছে এবং এক বন্ধুর সঙ্গে কথোপকথনে ফুটবলারকে বিপাকে ফেলার পরিকল্পনার ইঙ্গিত ছিল বলে দাবি করেন তিনি।

অন্যদিকে অভিযোগকারী তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পারদো এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, মামলায় চাঁদাবাজির কোনো প্রমাণ নেই। তিনি সতর্ক করেন, অভিযোগকারীকে হেয় করার চেষ্টা বা তাকে নিয়ে কোনো অপপ্রচার সহ্য করা হবে না।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে প্যারিস সেন্ট‑জার্মেইতে খেলছেন হাকিমি। ক্লাবটির হয়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি ২০২৫ সালে আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন। জাতীয় দল মরক্কোর হয়েও শতাধিক ম্যাচের কাছাকাছি খেলা এই ফুল-ব্যাকের বিচারের দিনক্ষণ শিগগির নির্ধারিত হতে পারে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com