1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সৌদিতে ওআইসির বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সৌদি আরবে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ লক্ষ্যে আজ বুধবার ভোরে তাদের সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। মন্ত্রণালয়ের আরও দুজন কর্মকর্তা তাদের সঙ্গে যাচ্ছেন। মন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এটি প্রথম সফর।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হবে। ওই বৈঠকে অংশ নেবেন তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল সরকার সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপনের পাশাপাশি এই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওআইসির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com