1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর: সিইসি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা বজায় রেখে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’

আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই কমিশন কাজ করছে।

সিইসি বলেন, ‘এবারই প্রথমবারের মতো দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার তাদের ভোট দিয়েছেন এবং সেই ব্যালট পেপার দেশে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘লিঙ্গ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যায়।’

এবারের নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক অংশ নেবেন জানিয়ে সিইসি বলেন, ‘দেশি-বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবেন আশা করি। পাশাপাশি তাদের প্রতিবেদনে নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com