1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

আজ রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, আজই এই আবেদনের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সংবাদমাধ্যমকে জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালীন মোহাম্মদপুর এলাকায় যে নৃশংসতা চালানো হয়েছিল, তাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে এই ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে যাবতীয় তথ্য-প্রমাণাদি সংগ্রহের পর এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com