1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নিরাপত্তা বিবেচনায় তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো ২ কেবিন ক্রু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে কেবিন ক্রু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর। এর আগের দিন, বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ নম্বর ফ্লাইটটির। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও যাত্রী হিসেবে থাকবেন বলে জানানো হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুইজনের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে সংশ্লিষ্ট ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২ মে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও। সে সময় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com