1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২২ নভেম্বর) ৮ ঘণ্টা সিলেট নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪।

এতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি, কুমারগাঁও, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, পনিটুলা, লন্ডনি রোড, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদপ্তার, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুর্সকি, ভাটা বাজার, উপরপাড়া ও কোরবার টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com