1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

তারেক রহমানের বক্তব্য নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলার আবেদন খারিজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মানহানির মামলার আবেদন খারিজ করেছেন সাইবার ট্রাইব্যুনাল। বুধবার (১৯ নভেম্বর) নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবেদনটি খারিজ আদেশ প্রদান করেন এ আদালত।

‎মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় মামলার আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছেন বলে জানা গেছে।

‎বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এই মামলার আবেদন করেন।

‎বাদীর অভিযোগে উল্লেখ করেন, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ মামলার আসামি শাহিন মাহমুদ (এমএইচ) গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন। পোস্টে শাহিন লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।’ যার মাধ্যমে আসামি কান্ডজ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com