1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দিনের শুরুতেই মাহমুদুল-মুমিনুলের বিদায়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকালের সেট দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক এদিন শুরুতেই বিদায় নিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন নামজুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বাংলাদেশ ৮৫ রানের লিড নিয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ওভারেই ব্যারি ম্যাকার্থির বলে আউট হন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক টাকারকে ক্যাচ দেওয়া এই ওপেনার ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এক ওভার পরেই একই বোলারের বলে মাঠ ছাড়েন গতকালের আরেক সেট ব্যাটার মুমিনুল হক। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার ১৩২ বলে ৫টি চার ও টি ছক্কায় ৮২ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২৭২ বলে ১৭৩ রান করেছেন।

এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com