1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস: ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আগামী সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে পারে হামাস।গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সোমবারের মধ্যে ২০ জন জীবিত বন্দী ও ২৮ জনের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার খুব গুরুত্বপূর্ণ। সেদিন হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দী বিনিয়ময় হবে। হামাসের কাছে থাকে ৪৮ ইসরায়েলির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।  তিনি বলেন, ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জীবিত জিম্মিরা কোথায় আছে তা খুব বেশি মানুষ জানে না। চলতি সপ্তাহে তিনি কায়রো ও ইসরায়েল সফর করবেন বলেও জানান তিনি।

জিম্মি মুক্তির ব্যাপারে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com