1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

ডাকসু নির্বাচন: আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার (২৫ আগস্ট)। আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবেডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আগ্রহ ও আলোচনা, কারা পাবেন ডাকসুর নেতৃত্বের দায়িত্ব। একইসঙ্গে আচরণবিধি লঙ্ঘনসহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দফতরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, কাল প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

৩৮ তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com