বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মদপুরে পুলিশের দালাল পরিচয় দিয়ে বেপরোয়া কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে একটি চক্রের বিরুদ্ধে। দিনরাত এই চক্রটি এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষকে জিন্মি করে চালিয়ে যাচ্ছে তাদের অনৈতিক কর্মকান্ড। কোন পরিবারে সামান্য ঝগড়া বাধলেও সেখানে পুলিশের লোক পরিচয়ে ফায়দা লোটার অভিযোগও রয়েছে এই চক্রটি বিরুদ্ধে। একারণে সাধারণ বাসিন্দারা প্রতিবাদ করার সাহসও পাচ্ছেনা এদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা রমজান অভিযোগ করে বলেন,চক্রটির ২/১ জন সদস্য পুলিশের সোর্স হওয়ার কারনে এলাকার সবাই তাদের ভয় পায়।যার কারনে থানা পুলিশ কোন অভিযোগ পায়না।এই সুযোগে তথাকথিত সোর্সের সহযোগীরা নিজেদের থানার লোক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পুরো এলাকা জুড়ে। এছাড়াও নিজেদের স্বার্থে এই চক্রটিকে সহায়তা করে মাদক ব্যাবষায়ীরা। এছাড়াও দালালদের সন্তানরা বাবার প্রভাব খাটি উন্মুক্ত ভাবে বিক্রি করছে মাদকদ্রব্য। প্রশাসনের কোন অভিযান থাকলে সন্তানদের মাদক বিক্রি বন্ধ রাখতে বলেন। ফলে ধরা ছোয়ার বাহিরে থাকে দালালখ্যাত সোর্সরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আমরা মাদক এবং দালাল মুক্ত এলাকা চাই। মাদকের চেয়েও ভয়ংকর এই দালাল গ্রুপটি। এদের বিভিন্নমুখি কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত হয়ে পরেছে এলাকাবাসী। এব্যাপারে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিসাদ জানান, আমাদের কাছে এমন কোন তথ্য নেই। তবে, ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত পরবর্তীতে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply