1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নিউইয়র্কে বাস উল্টে নিহত ৫

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরো অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
রাজ্য পুলিশের কর্মকর্তা আন্দ্রে রে জানান, বাসটি ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে বাসের চালক অন্যমনস্ক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে।

এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়েন, আবার কেউ বাইরে ছিটকে যান। পরে তাদের উদ্ধার করা হয়।

নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।

আন্দ্রে রে আরো জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, বাসটিতে কারিগরি ত্রুটি ছিল না। বাসটির চালক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com