1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দেশটির কাটসিনা রাজ্যে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়।

তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

এদিকে রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com