1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিডনিতে নজিরবিহীন মিছিল, ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনস্রোত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজাবাসীর পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী জনসমাবেশ।

রোববার (৩ আগস্ট) মুষলধারে বৃষ্টির মাঝেও হাজারো মানুষ ‘সিডনি হারবার ব্রিজ’ অতিক্রম করে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবিতে অংশ নেন ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই আয়োজনে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও কিছু মানুষের হাতে প্রতীকী খালি হাঁড়ি-পাতিল—যা গাজার দুর্দশাকে তুলে ধরে।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এই মিছিলে উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ প্রথমে নিরাপত্তা ও জনদুর্ভোগের কারণ দেখিয়ে এই সমাবেশ আটকে দিতে চাইলেও আদালতের আদেশে তা বাস্তবায়ন হয়নি। রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার অনুমতি দেয়, মিছিলটি নির্ধারিত পথেই চলবে।

এ উপলক্ষে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এবং বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয়।

একই সময়ে মেলবোর্ন শহরেও সমমনা মানুষের অংশগ্রহণে পৃথক বিক্ষোভ হয়েছে।

এই দিনেই জেরুজালেমে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন-গাভির মন্তব্য করেন, গাজায় তাদের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com