1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়া নিয়ে যা বলল সৌদি আরব

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সৌদি আরব শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছে। অন্যান্য দেশকেও তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা প্রশংসা জানাই। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিনি জনগণের নিজ দেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার ও স্বাধীন রাষ্ট্র গড়ার বিষয়ে সকলের ঐকমত্য হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে।’

এর আগে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট লিখেন, ‘গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com