1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ৩

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। আজ সোমবার দেশটির বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাতে ইসনা বলেছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু এতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা এক স্বজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, ড্রোনের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি পথ থেকে সরে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com