1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের

কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫

কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত তিনদিনে তারা আক্রান্ত হন।

শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী এলাকার এক বৃদ্ধ (৭০), নগরীর উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০), জেলার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯) করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com