1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপ পরবর্তী কর্মপন্থা হিসেবে গণুভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস উইং জানায়, চিঠি মারফত এই অভিমত গ্রহণ করছে সরকার। নাগরিকরা তাদের সুচিন্তিত অভিমত উপদেষ্টা মাহফুজ আলম বরাবর প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঠিকানায় চিঠি মারফত পাঠাতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পর্যন্ত চিঠি মারফত অভিমত জানাতে পারবেন নাগরিকরা। পরে অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com