1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ হাসান মাহমুদের ইতিহাস গড়া হ্যাটট্রিক আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ: স্পিকার সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু তাজমিন হত্যা মামলার আসামি সুমন মাদকাসক্ত, ভেঙেছেন নিজ সংসারও যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ আটজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, সড়ক অবরোধ করে আন্দোলন নয়, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো।

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা শহরে প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়?- এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেকবার বলা হয়েছে শ্রমিকরা-শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না, বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে এগুলো করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

তিনি বলেন, অনেক দাবি এরই মধ্যে থেমে গেছে, কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি সমাধান করব। কিছু কিছু দাবি আছে, যেগুলো ন্যায্য না এগুলো আমরা মানব না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে, যাত্রীদের আক্রমণ করা হচ্ছে, এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে সেদিক থেকে আমরা সুবিধায় আছি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় পাঁচ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com