1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বংশালে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

রাজধানীর বংশাল এলাকার নবাবপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিদ্দিক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাবপুর রোড আরাফাত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগ শেরপুর নকলা উপজেলার রফা গ্রামের কৃষক মো. বজলুর রহমানের ছেলে। বর্তমানে জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। পেশায় ইন্টারনেটের লাইন সংযোগের কাজ করতেন।

মৃতের ফুফাতো ভাই মো. সাইফ বলেন, সোহাগ পল্টন এলাকায় একটি ইন্টারনেট অফিসে চাকরি করতো। সন্ধ্যায় নবাবপুর রোডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় অসাবধানতা বিদ্যুৎস্পৃষ্টে অচেতন পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com