1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

লন্ডনের রাস্তায় দেখা মিলল ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এর পরেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এরপর থেকেই তিনি গা ঢাকা দেওয়ার কারণে তিনি কোথায়, কীভাবে ছিলেন তা স্পষ্টত জানা যায়নি। তবে, কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তার সন্ধান পায়।

অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের তার ফেরিভায়েড ফেসবুক আইডিতে দাবি করেছেন, সাইফুজ্জামান চৌধুরীকে লন্ডন শহরে ক্যাপ মাথায় দিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আল জাজিরাতে মিনিস্টার্স মিলিয়ন্স প্রচারের পর আমরা আরও একটি নতুন অনুসন্ধান করি, যেখানে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রীর দুবাইতে ৩০০টির বেশি সম্পত্তি পাওয়া গেছে।

এদিকে আল জাজিরার আই ইউনিটের ফেসবুক পেজেও সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে করা রিপোর্টে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ এই নেতার অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। তাকে দেশ ছাড়তে নিষেধ করেছে আদালত। কিন্তু তিনি দেশে নেই, আমরা তাকে খুঁজে পেয়েছি।

ভিডিওতে দেখা যায়, হালকা সবুজ রঙের একটি ফুলহাতার টি শার্ট, মাথায় ক্যাপ পরে বীরদর্পে হাঁটছেন সাইফুজ্জামান। হাঁটতে হাঁটতে তিনি দোকানে ঢুকছেন। সেখান থেকে বের হয়ে বসে বসে সিগারেট ফুঁকতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ)-এর দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় আল জাজিরাতে। সেখানে দেখা গেছে, তার সম্পদের বেশির ভাগই বিদেশে। সেখানে তিনি নিজের মতো করে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন।

উল্লেখ্য, ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল ‘আই ইউনিট’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com