1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

‘হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়।

তিনি বলেন, ‘আমি মনে করি, ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি।’

এর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তৌহিদ হোসেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com